পাকিস্তানকে শেষ টেস্ট জিততে দিল না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ১৩:২৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:৩২

পাকিস্তানকে শেষ টেস্ট জিততে দিল না ওয়েস্ট ইন্ডিজ অনেক রেকর্ডের টেস্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। একদিকে পাকিস্তানের সামনে ছিল পুরো সিরিজ ৯-০ ব্যবধানে জিতে অনন্য কীর্তি গড়া। অন্যদিকে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে ডাকছিল অধিনায়ক জেসন হোল্ডারের অধীনে নতুন একটি টেস্ট জয়। শেষ পর্যন্ত পাকিস্তানকে রুখে দিয়ে ক্যারিবীয়দের সেই জয় পাইয়ে দিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও শেন ডরউইচ। তাদের অপরাজিত ৬০ রানে শেষ টেস্ট ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

এ নিয়ে হোল্ডারের নেতৃত্বে প্রথম জয়ের স্বাদ নিলো ক্যারিবীয়রা। শুধু তাই নয় ২০০৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বাইরে এই জয়টিও হয়ে থাকলো প্রথম।

শেষ দিনে ১১৪ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এদিন জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৯ রান। আর আগের দিন দাঁড়িয়ে যাওয়া ক্রেইগ ব্রাথওয়েট ও শেন ডরউইচের দৃঢ়তায় টেস্ট জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। দুজনেই অপরাজিত ছিলেন ৬০ রানে। এ দুজনেই এদিন ৭.২ ওভারে জয় নিশ্চিত করেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে মিসবাহ-উল-হকরা ২০৮ রানে গুটিয়ে গেলে মাত্র ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের দিকে। যদিও অল্প সেই পুঁজিকে কঠিন করে তুলেছিলেন ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ। তাদের তোপের মুখেই ৬৭ রান তুলতে ক্যারিবিয়ানরা হারিয়েছিল ৫ উইকেট। এর পরই বাকি কাজ সেরে মাঠ ছাড়েন ব্রাথওয়েট-ডরউইচ জুটি। 

প্রথম ইনিংসেও অপরাজিত ছিলেন ওপেনার ব্রাথওয়েট। আর দুই ইনিংসে অপরাজিত থেকে নতুন এক রেকর্ডই গড়েছেন তিনি। কারণ টেস্টে আর কোনও ওপেনারই যে অপরাজিত থাকতে পারেননি দুই ইনিংসে! তাই ম্যাচসেরা হন দুই ইনিংসে কীর্তি গড়া ব্রাথওয়েট আর সিরিজসেরা হন ইয়াসির শাহ।

এই টেস্ট হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তানই।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম