ভারতেও ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ দেখছেন রোডস

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৮:১৩

জন্টি রোডস বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজেই হাসফাস অবস্থা ছিল ইংল্যান্ডের। ভারতেও অ্যালিস্টার কুকরা খুব বেশি সুবিধা করতে পারবে না মনে করেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং লিজেন্ড জন্টি রোডস। তার মতে, ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে উপমহাদেশীয় কন্ডিশন।
ভারতের একটি ইভেন্টে রোডস বলেছেন, ‘ইংল্যান্ডের জন্য কঠিন সিরিজ হতে যাচ্ছে এটা। শারীরিক ও মানসিকভাবে এটা খুব চাহিদাসম্পন্ন সিরিজ হতে যাচ্ছে, কারণ এখানকার পরিস্থিতি আপনার জন্য আরামদায়ক নয়। সফরকারীদের অনেক চাপে ফেলবে এ পরিবেশ।’ পাঁচ ম্যাচের সিরিজ না হয়ে তিন ম্যাচের হলে ইংলিশদের জন্য কিছুটা সুবিধা হতো মনে করেন তিনি।

ইন্ডিয়ান জুনিয়ার প্লেয়ার্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরামর্শকের দায়িত্ব পালন করছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের কারণে চমৎকার ফিল্ডার তৈরি হচ্ছে বলে রোডসের বিশ্বাস, ‘আমাদের সময়ে, আমি এক নম্বর ফিল্ডার ছিলাম। কারণ সেখানে দুই বা তিন নম্বর কেউ ছিল না। কিন্তু এখন আমরা তরুণ তারকাদের খুঁজে পাচ্ছি। তাই খেলার মান এখন নিশ্চিতভাবে উন্নত হচ্ছে এবং এর পেছনে টি-টোয়েন্টি ক্রিকেটের অবদান রয়েছে।’ পিটিআই

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম