নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলে মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ২১:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ০০:৩৮

মুস্তাফিজুর রহমান আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ায় নির্ধারিত ১০ দিনের ক্যাম্পের জন্য ২২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে না থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে। এছাড়া প্রথমবারের মতো ‍সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর হায়দার ও এবাদত হোসেন। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা কামরুল হাসান রাব্বি কেবল বাদ পড়েছেন এ স্কোয়াড থেকে।
এই ২২ জনকে নিয়েই আগামী ৯ কিংবা ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিমান ধরবে চন্ডিকা হাথুরুসিংহে। এরপর ওখানে ১০ দিনের ক্যাম্প শেষে সরাসরি নিউজিল্যান্ড যাবে ১৫ জনের দলটি।

প্রয়োজনে স্ট্যান্ডবাই হিসেবে আরও ৯ জনকে রেখে দিয়েছে বিসিবি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন ও নাসির হোসেন আছেন এই তালিকাতে।

এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে।

প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, মোহাম্মদ শহিদ, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

স্ট্যান্ডবাই : শাহরিয়ার নাফিস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন ও রুবেল হোসেন।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম