তবুও বোলিং নিয়ে আত্মবিশ্বাসী বরিশাল বুলস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ০০:০২আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ০০:০৬

তবুও বোলিং নিয়ে আত্মবিশ্বাসী বরিশাল বুলস বিপিএল-এর দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে বরিশাল বুলস। বরিশাল বোলারদের ছন্নছাড়া বোলিংয়ে শেষ পর্যন্ত ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা।

এমন বোলিংয়ের পরও বরিশাল বুলসের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস আস্থা রাখলেন বোলারদের ওপর, ‘আজকে হয়তো ততটা ভালো বোলিং করতে পারিনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারবো।’

২০-৩০টা রান কম হয়েছে বলে মনে করেন নাফিস, ‘আরও ২০-৩০ রান হলে ভালো হতো। আমি বিশ্বাস করি, ১৪৮ রান অত কম স্কোর না। আমরা যদি আরও একটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। তবে টি-টোয়েন্টিতে ১৫৫-১৭০ এর ভেতর রান করতে পারলে জেতার সম্ভাবনাই বেশি থাকে।’

মঙ্গলবার অসাধারণ এক ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফিস। ৩৪ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৫ রানের স্কোর গড়েন। তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যান আগে ওপেনিংয়ে খেললেও মিডল অর্ডারে এই প্রথম খেললেন।

কোন পরিকল্পনা থেকে নিচের দিকে ব্যাটিং করা- জানতে চাইলে নাফিস বলেছেন, ‘গত বছর প্রথম তিনটি ম্যাচ খেলার পর যখন বাদ পড়লাম। তখন শেষের দিকে এসে নিচের দিকে ব্যাটিং করেছি। দুই বছর আগে হলেও হয়তো অভিযোগ থাকতো।  এখন আমি উপলব্ধি করেছি, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডারটা খুব বেশি পার্থক্য করে না। যদি মাইন্ডসেট ঠিক থাকে, স্কিল যদি যথাযথ থাকে, আমার মনে হয় কোনও সমস্যা হওয়ার কথা না। আমি সব সময় টপ অর্ডারে খেলে থাকি। তবে দলের প্রয়োজনে যে কোনও জায়গায় খেলতে হতে পারে। বিপিএল-এর শুরুতে আমরা যখন ক্যাম্প করেছিলাম, তখন এভাবেই অনুশীলন করেছিলাম। একটা ধারণা ছিল, আমাকে এখানে ব্যাট করতে হতে পারে। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও যোগ করেছেন,  ‘আমি চেষ্টা করেছি পরিস্থিতি অনুযায়ী খেলতে। মুশফিক অনেক সহায়তা করেছে। অন্য প্রান্তে মুশফিকের মতো ব্যাটসম্যান থাকলে ব্যাটিং করাটা সহায়ক হয়ে যায়। তবে আমার মনে হয়, আমার শেষ পর্যন্ত থাকা দরকার ছিল। শেষ পর্যন্ত সেট ব্যাটসম্যান থাকলে যে কোনও উইকেটে দলের জন্য ভালো হয়। চেষ্টা করবো এমন পরিস্থিতি এলে শেষ করে আসার।’

মেহেদীর ব্যাটিংয়ের প্রশংসা করে নাফিস বলেছেন, ‘মারুফ খুব ভালো খেলেছে। খুব ভালো খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে। সে একাডেমিতে ছিল। আজকে রীতিমত সে একাই তো ম্যাচ শেষ করে দিল।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম