ভূমিকম্পেও পেছাবে না নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১১:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১২:৫৯

ভূমিকম্পেও পেছাবে না নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট সোমবার স্থানীয় সময় মধ্যরাতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। বেশ কিছু ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে মানুষ। তবে দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ডে সফররত পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল নেলসনে নিরাপদে আছে। জানা গেছে, প্রাকৃতিক এই দুর্যোগ সত্ত্বেও আগামী বৃহস্পতিবারের নির্ধারিত প্রথম টেস্ট পেছানো হবে না। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের একজন মুখপাত্র জানান, নির্ধারিত সূচিতেই খেলার জন্য প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘টেস্টের প্রস্তুতি ঠিকঠাকভাবে চলছে। কিন্তু আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’ এরই মধ্যে ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে দুই দল। মঙ্গলবার অনুশীলন সেশনে নামার কথা তাদের।

দুই দফায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকটি পরাঘাত (আফটার শক) হয়েছে, যা চলবে আগামী সপ্তাহ পর্যন্ত।

পাকিস্তান দলের ম্যানেজার ওয়াসিম বারি জানান, নিউজিল্যান্ড ক্রিকেট টিম হোটেল ও মাঠে তাদের দলের নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে ক্রিকেটাররা নেলসনে নির্ঘুম একটি রাত কাটিয়েছে। যখন ভূমিকম্প শুরু হয় তখন হোটেল থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। বাকি রাত অনেকেই রুমে ফেরেননি।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম