কুকদের দৈনিক ভাতা দিচ্ছে না বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ১৩:০৪আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৩:০৪

ইংল্যান্ড ক্রিকেট দল সমঝোতা চুক্তিতে (এমওইউ) লিখা ছিল সফররত ইংল্যান্ডের খেলোয়াড়দের দৈনিক ভাতা দেবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। কিন্তু ভারতের মাটিতে ১৮ দিন ধরে থেকেও অ্যালিস্টার কুক বাহিনী একটা কানাকড়িও পায়নি। এখনও নাকি চুক্তিতে দুই বোর্ডের স্বাক্ষরই পড়েনি। দেশটির সর্বোচ্চ আদালত প্রথম তিন টেস্টের প্রতি ম্যাচ আয়োজনে সর্বোচ্চ ৫৮.৬ লাখ রুপি খরচের অনুমোদন দিয়েছে, যেখানে অন্তর্ভুক্ত করা হয়নি দৈনিক ভাতার বিষয়টি। হয়তো এই কারণটা সফরকারীদের পাওনা থেকে বঞ্চিত করছে। ইংল্যান্ড দলের প্রত্যেক সদস্যের জন্য প্রতিদিন ৫০ পাউন্ড ব্রিটিশ মুদ্রা দৈনিক ভাতা দেওয়ার কথা ছিল, যেটা ভারতীয় মুদ্রায় ৪ হাজার ২০০ রুপি।

জানা গেছে, সফরকারী দলকে দৈনিক ভাতা না দিলেও ভারতীয় খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা সেটা প্রতিদিন পাচ্ছেন। ইংল্যান্ড দলের একজন নাম গোপন রেখে বলেছেন, ‘হ্যা, বিসিসিআইর কাছ থেকে ইংল্যান্ড দল এখন পর্যন্ত কোনও দৈনিক ভাতা পায়নি।’ অবশ্য এতে খুব বেশি সমস্যা দেখা দিচ্ছে না দলের মধ্যে। ওই সূত্র জানান, ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করছে ইংল্যান্ড দলের সদস্যরা। এছাড়া টিম ম্যানেজার তাদের হাতে অল্পস্বল্প ভারতীয় মুদ্রা দিয়েছেন। তবে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ হওয়ার কিছুটা সমস্যায় পড়েছে সফরকারী দল।

/এফএইচএম/   

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম