সাংবাদিককে ধাক্কা দিলেন প্রোটিয়া নিরাপত্তা কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ১৬:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৬:৩৩

সাংবাদিককে ধাক্কা দেওয়ার মুহূর্ত ফাফ দু প্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, এনিয়ে সাংবাদিকদের উৎপাতের শেষ নেই। কিন্তু নাইন নেটওয়ার্কের সাংবাদিক উইল ক্রাউচ একটু বেশি বাড়াবাড়ি করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে অ্যাডিলেইড বিমানবন্দরে নামামাত্রই ভিঁড় ঠেলে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের সাক্ষাতকার নিতে গেলেন তিনি। বিষয়টি পছন্দ হয়নি অধিনায়কের আশপাশে থাকা দক্ষিণ আফ্রিকা দলের স্টাফদের। কেউ একজন বাধা দিলেন, এরপর আরেকজন সজোরে ধাক্কা দিলেন ক্রাউচকে। কাঁচের দরজার সঙ্গে ধাক্কা লাগে ওই সাংবাদিকের, যদিও তার জখম লাগেনি। ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রাউচের ওপর মারমুখী ব্যক্তিটি প্রোটিয়াদের নিরাপত্তা প্রধান জুনাইদ ওয়েড। ঘটনার সময় দু প্লেসিসের কানে ছিল হেডফোন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সিনিয়র ব্যাটসম্যান হাশিম আমলা টুইটে হতাশা প্রকাশ করেন, ‘সাংবাদিকদের কাছ থেকে এমন আচরণে আমি খুব হতাশ। একজন মানুষকে শান্তিতে হাঁটতে দিন। ভদ্রতার সঙ্গে সবকিছু জিজ্ঞাসা করুন, তাহলেই উত্তর পাবেন।’

চ্যানেল নাইন দাবি করে, সাংবাদিকদের সঙ্গে ওয়েডের ঔদ্ধত্বপূর্ণ আচরণ এটাই প্রথম নয়। টেম্পারিং ইস্যু নিয়ে মেলবোর্নে দু প্লেসিসের সাক্ষাতকার নিতে এলে এক সাংবাদিকের দিকে তেড়ে যান এই কর্মকর্তা।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান