রান রেটে নয়, জয়েই এগিয়ে যেতে চায় খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ২০:৩৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২০:৪৫

রান রেটে নয়, জয়েই এগিয়ে যেতে চায় খুলনা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেও এই মুহূর্তে কিছুটা নেমে গেছে খুলনা টাইটানস। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সেরা চারের লড়াইয়ে বেশ ভালো ভাবেই টিকে আছে মাহমুদউল্লাহর দল। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে তারা লড়বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে।

আগের ম্যাচটি রাজশাহীর সঙ্গে হেরে মানসিক ভাবে কিছুটা পিছিয়ে থাকলেও কালকের ম্যাচটি জিতে এগিয়ে যেতে চায় খুলনা। সম্ভব হলে বড় জয় দিয়ে মঙ্গলবারই সেরা চার নিশ্চিত করতে চায় তারা। পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট থাকা দলগুলোর সেরা চার এক প্রকার নিশ্চিতই বলা যায়। সেই হিসেবে ১২ পয়েন্ট থাকা খুলনার চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিতলেই হয়তো সেরা চারে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে।

সোমবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন খুলনার অলরাউন্ডার অলক কাপালি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রথমে রান রেটে অনেক পিছিয়ে ছিলাম। এখন মোটামুটি ভালো অবস্থানে আছি। আমাদের শেষ তিনটি ম্যাচ ভালো ভাবে খেলতে পারলে, আমাদের রান রেট নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়বে না। কালকে আমরা ইতিবাচক থাকবো। আমরা জেতার জন্যই নামবো। জিতলে রান রেট নিয়ে চিন্তা থাকে না। আমরা ওইদিকেই মনোযোগী। যদি শতভাগ দিতে পারি তাহলে রান রেট সমস্যা হবে না।’

শীর্ষে থেকেও পরবর্তীতে নেমে গেছে খুলনা। সেরা দুইয়ে থাকলে একটি ম্যাচ খেলেই ফাইনাল যাওয়ার সুযোগ থাকছে। এটা নিয়ে বিশেষ ভাবনা আছে কিনা জানতে চাইলে অলক বলেছেন, ‘শীর্ষেই থাকবো-এমন ভাবনা আমাদের মাঝে কখনোই ছিল না। শুরু থেকেই আমরা বলে আসছি, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। প্রথমে আমাদের ধরা হয়েছিল আন্ডারডগ। ওই হিসেবে আমরা কিন্তু চেষ্টা করছি শতভাগ দিতে। আমাদের দলে কোনও বড় নাম নেই। তারপরও আমরা দল হিসেবে ভালো করেছি। নিয়মিত হয়তো আমরা ৮০/৯০ ভাগ দিয়েছি। কালকের (মঙ্গলবার) ম্যাচটায় আমরা শতভাগ দিতে পারলে, আমাদের জন্য খুব ভালো হবে।’

চিটাগং শিবিরে গেইল যোগ দেওয়ায় তাদের শক্তিমত্তা বেড়েছে। যদিও গেইলকে নিয়ে বিশেষ কিছু ভাবছে না খুলনা, ‘টি- টোয়েন্টিতে কে কখন ভালো খেলবে, এটা বলা মুশকিল। তারপরও চিটাগং দল ভালো অবস্থানে আছে, আমাদেরও ভালো সময় যাচ্ছে।  কে আছে ওই দলে সেটা চিন্তা করে লাভ নেই।’

খুলনা টাইটানসের বেশিরভাগ ম্যাচেই জয় এনে দিয়েছে বোলাররা। যেসব ম্যাচে বোলাররা ব্যর্থ হয়েছে সেই ম্যাচে হারতে হয়েছে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিততে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে কিনা জানতে চাইলে অলোক বলেছেন, ‘উইকেটটা কেমন আচরণ করে তার ওপর অনেক কিছু নির্ভর করে। কালকেও যেমন লো স্কোরিং ম্যাচ হয়েছে। নিয়মিত এমন কম রান হচ্ছে। ১৮০ প্লাস খুব কম ম্যাচে হয়েছে। আমার মনে হয়, এই উইকেটে ১৫০ প্লাস ভালো স্কোর।’

খুলনার ব্যাটিংটা পুরোপুরিই অধিনায়ক মাহমুদউল্লাহর ওপর নির্ভরশীল। যদিও নিকোলাস পুরান-শুভাগত রানে ফেরায় স্বস্তি খুলনা শিবিরে, ‘এখন মোটামুটি প্রায় সবাই ফর্ম ফিরে পেয়েছে। শুভাগত রানে ছিল না। এখন একটা ম্যাচে রান করে ম্যাচ সেরা হয়েছে। পুরানও রানে ফিরেছে। রিয়াদতো রান করছেই। আমাদের এক থেকে সাতের মধ্যে তিন-চারজন কিন্তু প্রতিদিন রান পাচ্ছে।’

/আরআই/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম