তবুও নিউজিল্যান্ডের সমীহ পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১৬:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:২৮

তবুও নিউজিল্যান্ডের সমীহ পাচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ টেস্ট সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সীমিত ওভারের চ্যাপেল-হ্যাডলি ট্রফি খেলবে অস্ট্রেলিয়া। সদ্য পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করা কিউইরা বেশ প্রাণবন্ত হয়ে আগামী রবিবার সিডনিতে মুখোমুখি হবে স্বাগতিকদের। সর্বশেষ সিরিজে অজিরা হারলেও তাদের খাটো করছে না নিউজিল্যান্ড। কোচ মাইক হেসন সতর্ক থাকছেন, ‘আমি মনে করি তাদের ওয়ানডে দল টেস্ট দলের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ তে হোয়াইটওয়াশের সিরিজ বাদ দিলে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল অনেক ধারাবাহিক।’

৩-০ তে হোয়াইটওয়াশ করতে পারলে অজিদের কাছ থেকে শীর্ষ র‌্যাঙ্কিং ছিনিয়ে নিতে পারবে নিউজিল্যান্ড। কিন্তু ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না হেসন। চ্যাপেল-হ্যাডলি ট্রফিটা ধরে রাখাই তার লক্ষ্য, ‘আমরা গত কয়েকটি চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতেছিলাম, এটা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া আমাদের বড় ভাইয়ের মতো এবং তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জেতা অনেক কিছু। যদি এমন ফলাফল আমাদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে দেয় তাহলে মন্দ হবে না।’

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান