দেশ ছাড়লেন মুশফিক-মুস্তাফিজ-তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ০১:৪০

দেশ ছাড়লেন মুশফিক-মুস্তাফিজ-তাসকিন অস্ট্রেলিয়ার উদ্দেশে বৃহস্পতিবার রাতে উড়াল দিয়েছেন ১২  ক্রিকেটার।  বাকিরা যাবেন শনিবার রাতে।

অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুশফিকের নেতৃত্বে প্রথমে উড়াল দিয়েছেন ১২  ক্রিকেটার। বাকিরা যাবেন শনিবার রাতে।
প্রথম বহরে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে ঢাকা ছেড়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, মু্স্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী।

দেশ ছাড়লেন মুশফিক-মুস্তাফিজ-তাসকিন সিডনিতে ৮-৯ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মুশফিক-সাকিবরা। এরপর সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। ক্যাম্প শেষে সিডনিতে একটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের দুই দল সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্স। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একমাত্র এক দিনের প্রস্তুতি ম্যাচটি বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের সঙ্গে ১৪ ডিসেম্বর। এ ম্যাচটি হবে থান্ডার্সের হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে।

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম