অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে সন্ত্রাসী হামলার আশঙ্কা!

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:০৩

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মেলবোর্নে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিকল্পনা আঁটছেন সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে মেলবোর্ন পুলিশ।

বক্সিং ডে টেস্টে মানেই বাড়তি উত্তেজনা উন্মাদনা। আর সেই টেস্টেই কিনা সন্ত্রাসী হামলার আশঙ্কা। তাও আবার অস্ট্রেলিয়ায়! অবস্থা এমনই দাঁড়িয়েছে যে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ঘিরে নেওয়া হয়েছে বাড়তি সব নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা আঁটছেন সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে মেলবোর্ন পুলিশ।  যাদের লক্ষ্য মেলবোর্ন ফ্লাইন্ডার্স স্ট্রিট রেল স্টেশন ও ফেডারেশন স্কয়ার।  আর রেল স্টেশনের কাছেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।  ধারণা করা হচ্ছে ক্রিস্টমাস ডেতে নাশকতামূলক কাণ্ড হতে পারে। তাই আগে ভাগেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ভিক্টোরিয়ার পুলিশ কমিশনার বলেছেন, ‘আমরা বিশেষ দিনটিতে বাড়তি পুলিশি ব্যবস্থা জোরদার করেছি। সঙ্গে কয়েক স্তরের নিরাপত্তা তো থাকছেই। বলতে গেলে মূলত প্রাক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এমনটি করা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বলতে চাই যে আমাদের কাছে কোনও হুমকির খবর নেই। তাই সতর্ক থাকতেই এই ব্যবস্থা।’

নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী সাদারল্যান্ডও। তার মতে, ‘আমাদের নিরাপত্তা দল সব সময়েই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বক্সিং ডে টেস্টে আমরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সঙ্গে অন্যসব টুর্নামেন্টেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’-ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম