অসিদের মাটিতে পাকিস্তানের প্রথম ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৬, ১০:৩৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৭

৪৪ বছর আগের রেকর্ড ভেঙেছেন আজহার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনন্য এক রেকর্ডের মালিক হলেন ব্যাটসম্যান আজহার আলী। পাকিস্তানের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে অসিদের মাটিতেই ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন বক্সিং ডে টেস্টে। অপরাজিত ছিলেন ২০৫ রানে।

আজহারের ডাবল সেঞ্চুরিতে ভর করেই ৯ ‍উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।

ডাবল সেঞ্চুরির আগেই পাকিস্তানের হয়ে ৪৪ বছর আগের রেকর্ড ভাঙেন আজহার। মেলবোর্নে ১৯৭২ সালে অসিদের বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানটি করেছিলেন মাজিদ খান (১৫৮ রান)। এবার সেই রেকর্ডকে ভেঙে নতুন করে নাম লেখালেন আজহার।

ইনিংস ঘোষণা না করলে হয়তো আরেকটি রেকর্ড করতে পারতেন পাকিস্তানের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। ভাঙতে পারতেন অসিদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও! ১৯৯৪ সালে রাওয়ালপিন্ডিতে ২৩৭ রান করেছিলেন সেলিম মালিক।

এছাড়া বক্সিং ডে টেস্টে ২০০৪ সালের পর সেঞ্চুরির দেখা পেলো পাকিস্তান। ‍তখন সেঞ্চুরি (১১১) করেছিলেন মোহাম্মদ ইউসুফ।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম