বার্সেলোনায় অবসর নিতে চান ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫

আন্দ্রেস ইনিয়েস্তা নতুন বছরে আন্দ্রেস ইনিয়েস্তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। আর প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনায় বেশ উচ্ছ্বসিত স্প্যানিশ মিডফিল্ডার। এমনকি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার তীব্র আকাঙ্ক্ষা জানালেন তিনি।

ইনিয়েস্তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। তবে কাতালান সংবাদপত্র দিয়ারিয়ো স্পোর্ত বুধবার জানায়, ২০১৭ সালে পাঁচজনের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে যেখানে আছে ইনিয়েস্তার নামও।

এমন খবরের প্রতিক্রিয়ায় বার্সা অধিনায়ককে প্রশ্ন করা হলো ন্যু ক্যাম্পেই অবসর নেবেন কি না? ইনিয়েস্তার সোজাসুজি জবাব, ‘আশা করা যায়। এটা আমার আশা। অনেক দিন ধরে ভাবছি।’

১৯৯৬ সালে ১২ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক হয় ইনিয়েস্তার। খেলেছেন ৬০০ ম্যাচ। এতদিনের পুরানো ক্লাব ছেড়ে ভবিষ্যতে নতুন করে শুরুর ইচ্ছা তার নেই। ইনিয়েস্তা বলেছেন, ‘নতুন করে শুরু করে মানে সবকিছু নতুন। কিন্তু সময় গেলে কী হবে সেটা জানা নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানেই অবসর নেওয়ার আশা সবসময় আছে।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি