বিসিসিআই সভাপতিকে সরিয়ে দেওয়ার আদেশ সুপ্রিম কোর্টের

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৭, ১২:২৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৩:১০

মাঝে অবস্থান করছেন অনুরাগ ঠাকুর বিসিসিআই বনাম লোধা কমিশন মামলায় ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট।  সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে সভাপতি অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।  একই সঙ্গে সচিব অজয় শিরকেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশে।
আদালতের রায়ে বলা হয়, বোর্ড লোধা প্যানেলের সুপারিশ অক্ষরে অক্ষরে মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এর প্রয়োগে ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও অজয় শিরকে।  
আদালত আরও বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপণন সংক্রান্ত কাজ সম্পাদনের জন্য আগামী ১৯ জানুয়ারি একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। আর এই কমিটি চূড়ান্ত করবেন দুই জন অ্যামিকাস কিউরি।  আর ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সিনিয়র সহ সভাপতিই অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব নেবেন সভাপতি হিসেবে।  তিনিই লোধা প্যানেলের সুপারিশ পালনে বাধ্য থাকবেন। একই সঙ্গে তার কাজের তদারকি করবে ওই পরিচালনা কমিটি।

এই রায়কে ক্রিকেটের জয় হিসেবেই দেখছেন লোধা প্যানেলের চেয়ারম্যান, ভারতের সাবেক বিচারপতি আর এম লোধা, ‘এটা ক্রিকেটরই জয়। এর ফলে ক্রিকেট আরও বেশি বিস্তার হবে, পরিচালকরা আসবে যাবে- এসব কিছুই এই খেলার জন্য। আর যৌক্তিক জায়গা থেকে এটাই ছিল ফলাফল।’

এর আগে গত মাসে হওয়া শুনানিতে সভাপতি অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে কোর্টে মিথ্যা বলার অভিযোগ উঠেছিল। সেই শুনানিতে বলা হয়েছিল যে, ক্ষমা না চাইলে বোর্ড সভাপতির এ জন্য জেল হওয়া উচিত। তার কয়েক দিন পর অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ঠাকুর বলেছিলেন, সুযোগ পেলে আদালতকে এর ব্যাখ্যা দিতে পারেন তিনি।

সোমবার সকাল সাড়ে দশটায় আদালতের কাজকর্ম শুরু হওয়ার পরপরই এই মামলার রায় দেওয়া হয়।

এর আগে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইকে পর্যবেক্ষক হিসেবে রাখার সুপারিশ করা হয়েছিল। তবে একজন নয়, আরও কয়েকজনকে এই একই ক্ষমতা দেওয়া হতে পারে বলে গত শুনানিতেই আলোচনা হয়েছিল। দু’পক্ষের কাছে পছন্দের কয়েকজনের নাম চেয়েছিলেন বিচারপতিরা। ২২ ডিসেম্বরের মধ্যে সেই নাম পেশ করতে বলা হলেও বোর্ডের পক্ষ থেকে কোনও নাম পেশ করা হয়নি।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম