‘ওয়ালশ তার শিষ্যদের দিয়ে অনেক কিছুই করাতে পারেন’

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১০ জানুয়ারি ২০১৭, ১২:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১২:৪৭

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান পেস বোলারদের স্বর্গরাজ্য নিউজিল্যান্ডের ঘাসের উইকেট। যদিও টেস্টে নিউজিল্যান্ড দলের সঙ্গে বাংলাদেশ দলের অভিজ্ঞতা-শক্তির পার্থক্যও যোজন যোজন। কিন্তু এ নিয়ে বাংলাদেশ দলের প্রস্তুতিটা কী? ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলনেও এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এসেছে। বাংলাদেশের পেস বোলিং স্কোয়াডে আছেন রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায় আর ডেবুট্যান্ট তাসকিন। সৌম্যকে ধরলে এ সংখ্যা পাঁচে গড়াবে। এরমাঝে রুবেল ২৩ টি টেস্ট খেলেছেন। রাব্বি খেলেছেন মাত্র ২ টি টেস্ট। তাসকিন-শুভাশীষ এখনও কোনও টেস্ট খেলেননি। অপরদিকে নিউজিল্যান্ড দলের শুধু ট্রেন্ট বোল্ট আর টিম সাউদিই ১০১ টি করে টেস্ট খেলেছেন। শক্তির এই পার্থক্যকে বাংলাদেশ দল কী করে সামাল দেবে?

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানালেন, ‘শক্তির পার্থক্য আছে এ কথা ঠিক। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডও অনেক ভালো টিম। এরপর আমাদের বোলিং-এ যাদেরকে নেওয়া হয়েছে তারাও যে কোনও কিছু ঘটানোর শক্তি রাখে। নতুন যাদের অভিজ্ঞতা নেই তারা খেলতে খেলতে অভিজ্ঞ হয়ে যাবে।’

তবে সব মিলিয়ে বোলিং টিমের পেছনের মানুষ হিসেবে যে কোচ কোর্টনি ওয়ালশ আছেন- এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইলেন আকরাম।  বললেন, ‘ওয়ালশ তার শিষ্যদের দিয়ে অনেক কিছুই করাতে পারেন।’

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান