‘পাপী’ ধোনিকে ক্ষমা করলেন যুবরাজের বাবা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৫৯

যুবরাজের বাবা যোগরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার ভারতের সিরিজজয়ী ম্যাচের পর যুবরাজ সিংয়ের বাবা ক্ষমা করে দিলেন সাবেক অধিনায়ককে। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার যোগরাজ সিংয়ের অভিযোগ- তার ছেলের ক্যারিয়ার থেকে তিনটি বছর কেড়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ছেলের বিরুদ্ধে অন্যায় কৃতকর্মের জন্য ধোনিকে ক্ষমা করে দিলেও সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করলেন যুবরাজের বাবা।

শুরুতেই ধোনির বিরুদ্ধে অভিযোগ আনলেন যোগরাজ, ‘সে (ধোনি) যুবির ক্রিকেট ক্যারিয়ারের তিনটি বছর নষ্ট করেছে। এট ছিল অনাহুত। এটা তাকে উপলব্ধি করে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া উচিত। যারা আমার সঙ্গে ও আমার সন্তানদের সঙ্গে অন্যায় করে আমি সবসময় তাদের ক্ষমা করে দেই। সৃষ্টিকর্তা মহান।’

এ বক্তব্যের শেষে যোগরাজ পরিষ্কার করে জানান, তিনি ক্ষমা করে দিয়েছেন ধোনিকে। যুবরাজের বাবা আরও জানান, তিনি বৃহস্পতিবারের ম্যাচে ধোনির কাছ থেকে সেঞ্চুরি আশা করেছিলেন। তার এ চাওয়াটা ভালোভাবে পূরণ করেছেন ধোনি। এছাড়া ২২ গজে ধোনির সঙ্গে থেকেই ছয় বছরের সেঞ্চুরিখরা কাটান যুবরাজ। ম্যাচসেরার পুরস্কারটিও জিতে নেন যোগরাজের কৃতি সন্তান। ধোনির সঙ্গে যুবরাজের কোনও ধরনের যে দূরত্ব নেই সেটাও বোঝা গেছে ওই জুটিতে। এমনটা দেখেই কি না যোগরাজের মনে ধোনিকে নিয়ে জমা ক্ষোভের বরফটা গলেছে। সূত্র- এনডিটিভি, দ্য নিউজ

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম