জিম্বাবুয়ের সঙ্গে ৫ ওয়ানডে খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৯

জিম্বাবুয়ের সঙ্গে ৫ ওয়ানডে খেলবে আফগানিস্তান জিম্বাবুয়ে আগেই বলেছিল ফাঁকা সময়টাকে কাজে লাগাতে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে চায় তারা। প্রস্তাব পাঠিয়েছিল আফগানিস্তানকেও। শেষ পর্যন্ত তাদের প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে সহযোগী দেশটি। জিম্বাবুয়ে সফরে ৫টি ওয়ানডে খেলবে আফগানরা।

গত নভেম্বরে ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্টইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিল জিম্বাবুয়ে। এরপর মাঝে ৬ মাস ফাঁকা থাকায় এই সময়টাকে কাজে লাগাতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। সেই লক্ষ্যে আফগানিস্তান হারারে পৌঁছাবে ১৩ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে হারারেতে।     

গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ওয়ানডে খেলেনি আফগানিস্তান। যদিও সর্বশেষ সহযোগীদের নিয়ে হওয়া মরুভূমির টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে এই আফগানিস্তানই।

ওয়ানডে সূচি:

১৬ ফেব্রুয়ারি: প্রথম ওয়ানডে

১৯ ফেব্রুয়ারি: দ্বিতীয় ওয়ানডে

২১ ফেব্রুয়ারি: তৃতীয় ওয়ানডে

২৪ ফেব্রুয়ারি: চতুর্থ ওয়ানডে

২৬ ফেব্রুয়ারি: পঞ্চম ওয়ানডে

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম