বিসিসিআই সভাপতি নিয়োগ দিলেন সুপ্রিম কোর্ট

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৭, ১৭:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:২০

বিসিসিআই সভাপতি নিয়োগ দিলেন সুপ্রিম কোর্ট অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চালাতে প্রশাসকদের নাম ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এরা হলেন-ভারতের সাবেক মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক বিনোদ রায়, ক্রিকেট হিস্টোরিয়ান ও লেখক রামচন্দ্র গুহ, ভারতের সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক দিয়ানা এদুলজি ও আইডিএফসির প্রধান নির্বাহী বিক্রম লিমায়ে।  

প্রশাসকদের এই প্যানেলে বিসিসিআই প্রধানের দায়িত্ব পালন করবেন বিনোদ রায়। লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে এই প্যানেল।

যদিও এই প্যানেল ঘোষণার কথা ছিল গত মঙ্গলবারই। কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল কোর্টের কাছে আবেদন করেন যাতে আগামী দুই সপ্তাহ কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়। এই সময়ে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত বিষয়ে বিশেষ কোড নিয়ে কাজ করবে।

এছাড়া সুপ্রিম কোর্ট বিসিসিআইকেও সম্ভাব্য প্রশাসকদের তালিকা করতে বলেন। সেখানে তিনজনের নাম রাখার কথা বলা হয়। এর পেছনে কারণ হিসেবে কাজ করে আইসিসির ফেব্রুয়ারির সভা। এই সভায় বাদ পড়ে যাওয়া কাজগুলোর সমাধানে বোর্ডকে প্রতিনিধিত্ব করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

/এফআইআর/  

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম