অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে সতর্ক করলেন শচীন

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৭, ১৯:০৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:০৮

শচীন টেন্ডুলকার গত দেড় বছর ধরে প্রতিপক্ষকে দেশের মাটিতে একেবারে উড়িয়ে দিয়েছে ভারতের টেস্ট দল। বিরাট কোহলির নেতৃত্বে দলটি হারের লজ্জা দিয়েছে দক্ষিণ আফ্রিকান, কিউই ও ইংলিশদের। এবার তাদের সামনে প্রতিপক্ষ পুনরুজ্জীবিত অস্ট্রেলিয়া। যদিও অজিরা গত এক দশকে এশিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে ভুগেছে। তাই আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে নির্দ্বিধায় ফেভারিট ভারত। কিন্তু সাবেক ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার তাদের সাবধান করে দিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে হারার পর পাকিস্তানকে টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাই এ অজিদের কোনোভাবে ছোট দল হিসেবে দেখছেন না ‘লিটল মাস্টার’। কোহলির দলকে সতর্ক করলেন তিনি। অজিদের সমীহ করতে বললেন শচীন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী একটি দল। হ্যা, ভারতীয় কন্ডিশনে খেলা কঠিন হতে পারে এবং অস্ট্রেলিয়ান খেলোয়াড়রাও সেটা মানে। এটা ভারতীয় দলের জন্য তৃপ্ত হওয়ার মতো, তারা যেভাবে খেলছে। কিন্তু কোনও কিছু নিশ্চিতভাবে ভাবা যাবে না।’

ভারত তাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে বিশ্বাস শচীনের, ‘অস্ট্রেলিয়াকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সবসময় সেটা ছিল। কিন্তু আমি আত্মবিশ্বাসী ভারতীয় দলকে নিয়ে।’ সূত্র- এনডিটিভি

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম