শফিউলকে দলে নিতে ভাবতে হয়নি নির্বাচকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৮

শফিউল ইসলাম বিপিএলে ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শফিউল ইসলাম। যার কারণে খেলা হয়নি নিউজিল্যান্ড সিরিজ। তবে ইনজুরি কাটিয়ে ফেরায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

বিপিএলের চতুর্থ আসরটা দুর্দান্ত কেটেছে শফিউলের। এমন পারফরম্যান্সের পর খুব স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে তিনি ইনজুরিতে পড়লে কপাল খুলে রুবেলের।

শফিউলের চোটে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডে সীমিত ওভারে ক্রিকেটে ভালো করলেও টেস্টে উল্লেখ করার মতো কিছু করে দেখাতে পারেননি রুবেল। যদিও নির্বাচকরা রুবেলের পারফরম্যান্সকে বিবেচনায় আনেননি, ‘অটোমেটিক চয়েজ’ হিসেবেই সুযোগ পেয়েছেন শফিউল।

বুধবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরের আগে আমরা যে স্কোয়াড দিয়েছিলাম। সেখানে শফিউল আমাদের প্রথম পছন্দ ছিল। তার ইনজুরিতে রুবেলকে নেওয়া হয়েছিল। যেহেতু শফিউল ফিট আছে, ভালো ফর্মে আছে, সেই চিন্তায় তাকে নেওয়া হয়েছে।’ 

/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম