চাহালের ঘূর্ণিতে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২৪

জয়ের নায়ক চাহাল যুজভেন্দ্র চাহাল একাই গুড়িয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ভারতীয় এই স্পিনারের শিকার ৬ উইকেট। বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারনী ম্যাচটা তাই হয়ে গেল একপেশে। যেখানে ইংলিশদের ৭৫ রানে হারিয়ে ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

চাহালের ঘূর্ণির আগে ব্যাটিংয়েও ঝড় তুলেছিল ভারত। সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা স্কোরে জমা করে ২০২ রান। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বিধ্বস্ত হয় চাহালের বোলিংয়ে। গোটা কুড়ি ওভারও খেলতে পারেনি তারা, ১৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরে জমা করতে পারে ১২৭ রান।

অনেক দিন পর ভারতীয় দলে সুযোগ মিলেছিল চাহালের। সেই সুযোগটা কাজে লাগালেন তিনি দারুণভাবে। ইংলিশ ব্যাটসম্যানদের তো শুধু গুড়িয়ে দিলেন না, সেই সঙ্গে রেকর্ড বইয়ে নিজের নামটাও লিখে নিলেন এই লেগ স্পিনার। ভারতের ‍টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলার এখন চাহাল। ৪ ওভারে ২৫ রান খরচায় তার উইকেট ৬টি। কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে যেটি আবার তৃতীয় সেরা বোলিং।

২০৩ রানের লক্ষ্যে এউইন মরগানের দল অবশ্য এগোচ্ছিল সঠিক পথেই। কিন্তু সব এলোমেলো হয়ে যায় ১৪তম ওভারে। চাহালের স্পিনে ৮ রান তুলতে ইংল্যান্ড হারায় শেষ ৮ উইকেট। ওপেনিংয়ে স্যাম বিলিংস (০) দ্রুত ফিরলেও আরেক ওপেনার জেসন রয়কে সঙ্গে করে জো রুট পথেই রেখেছিরেন সফরকারীদের। ৩২ রান করে আউট হন রয়। এর পর অধিনায়ক মরগান ও রুট মিলে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন ইংলিশদের। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬৪ রান। কিন্তু মরগান ২১ বলে ৪০ রান করে আউট হয়ে যাওয়ার পর ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। চাহালের বিধ্বংসী রূপের শুরুটাও ওখান খেকেই। ৪২ রান করে রুট ফেরার পর ইংলিশ আর কোনও ব্যাটসম্যান যেতে পারেনি দুই অঙ্কের ঘরে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত বড় সংগ্রহ দাঁড় করায় রায়না ও ধোনির ঝোড়ো হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে। রায়না ৪৫ বলে ২ চার ও পাঁচ ছক্কায় করেন ৬৩ রান। আর ধোনি ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৫৬ রানের ইনিংস। যুবরাজ সিং ১০ বলে করেন ২৭ রান। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম