তামিম-মুমিনুলের দিকে তাকিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৭

তামিম-মুমিনুলের দিকে তাকিয়ে বাংলাদেশ রানের পাহাড়ের নিচে চাপা পড়ে বাংলাদেশ এখনো লড়ছে। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে রেখে ৬৪৬ রানে পিছিয়ে বাংলাদেশ। ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইলে দুই থেকে তিনটি বড় ইনিংস লাগবে। অন্যথায় ফলোঅনে পড়ার শঙ্কা জাগবে টাইগারদের।

বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে তামিম ইকবাল ও মুমিনুল হক সৌরভকেই। শনিবার তৃতীয় দিনে এই দুই ব্যাটসম্যান ইনিংস শুরু করবেন।

তৃতীয় দিনের পুরো সময়টাতে টিকে থাকলেই কেবল ফলোঅন এড়ানো সম্ভব। সেক্ষেত্রে দিনের প্রথম সেশনটা এই দুই ব্যাটসম্যানকে সাবলীল ভাবে কাটিয়ে দিতে হবে। তবেই কেবল সম্ভব বাংলাদেশের বড় সংগ্রহ।

প্রথম সেশনটা এই দুই ব্যাটসম্যান পেরিয়ে যেতে পারলেই বাকি কাজটুকু সাকিব-রিয়াদ-মুশফিক মিলে সামলে নিতে পারবেন।

শুক্রবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার আশা সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেললে ভারতের দেওয়া এই রান টপকানো সম্ভব, ‘আমি বিশ্বাস করি, আমাদের দলে সিনিয়র খেলোয়াড় যারা আছেন। তারা যদি ভালো খেলতে পারেন। তাহলে বড় স্কোর গড়া সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই ২-৩টা বড় ইনিংস খেলতে হবে।’

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক