‘শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮

‘শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে’ আগামী ৭ মার্চ দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার পর এক সপ্তাহের বিশ্রাম পাচ্ছে মুশফিক-সাকিবরা। এরপরই তাদের শুরু হবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি।  সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর তুলনামূলক খর্বশক্তির দল হয়ে রয়েছে শ্রীলঙ্কা। এমন দলের বিপক্ষে লড়াইয়ের আগে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওদের বিদায়ের পর সত্যিই অভিজ্ঞতায় শ্রীলঙ্কার চেয়ে আমরা এগিয়ে। আমার বিশ্বাস এই সিরিজটি জিততে আমরা যথেষ্ট সামর্থ্যবান। ওখানে প্রতিটি ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলবো। আমাদের এই দলটার শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার সামর্থ্য রয়েছে।’

নিউজিল্যান্ড সিরিজে সবগুলো ম্যাচ হারের পর ভারতের বিপক্ষেও একমাত্র টেস্টে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টানা হারের বৃত্তে আটকে থাকা মুশফিকরা শ্রীলঙ্কার বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন, ‘সামনের সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। ভারতেও ভালো খেলেছে। যদিও ফলাফল আমাদের দিকে আসেনি। তবে সবকিছু ঠিক ছিল। ছোটখাটো ভুল ছিল হয়তো। এটা হয়, কারণ আমরা অনেক গ্যাপে টেস্ট খেলি। ’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি গত দুটো সিরিজে ছেলেদের নিজেদের খেলা দেখানোর সুযোগ ছিল। সামনের সিরিজটি শ্রীলঙ্কার বিপক্ষে, খুবই কঠিন সিরিজ। আমি বিশ্বাস করি, সেখানে খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করি আমরা জয়ের ধারায় ফিরতে পারব।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম