প্রথম সেশনে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ১২:৩৫আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১২:৪৯

প্রথম সেশনে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিল বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টটা শততম বলেই স্মরণীয় করে রাখতে সবকিছু করছে বাংলাদেশ। যার প্রমাণ পাওয়া গেছে প্রথম সেশনেই। এই সেশনে সফল বাংলাদেশ শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছে স্বাগতিকদের। মধ্যাহ্নভোজের আগে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৭০ রান।
এর আগে শততম টেস্টে অন্যরকম কীর্তিই গড়ে মুশফিক বাহিনী। টস হেরে বোলিং শুরু করে টানা তিন মেডেন দেয় সফরকারীরা। নিজেদের টেস্ট ইতিহাসে এমন শুরু এর আগে কখনই করেনি বাংলাদেশ দল। সেই ধারাতেই শ্রীলঙ্কাকে শুরুতে আটকে রেখে দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।  ৭ রানে করুনারত্নে বাইরের বল খেলতে গিয়ে জমা পড়েন মেহেদির হাতে।  ধুঁকতে থাকা এখানেই শুরু। ১২তম ওভারে মিরাজের বলে বেড়িয়ে এসে খেলতে চেয়েছিলেন কুশল মেন্ডিস। তাতেই স্টাম্পড করে দেন উইকেটরক্ষক মুশফিক।  মেন্ডিস বিদায় নেন ৫ রানে। এরপর টিকতে পারেননি ওপেনার থারাঙ্গাও (১১)। সেই মিরাজের আঘাতেই স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে বিদায় নেন লঙ্কান এই ওপেনার। এরপর চতুর্থ উইকেটে জুটি গড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন গুনারত্নে ও চান্দিমাল। এই জুটিতে ভর করেই ৭০ রানের কোটা পেরোয় স্বাগতিকরা। ধীরে ধীরে এই জুটি প্রতিরোধ দেওয়ার চেষ্টা করলে ২৭.৪ ওভারে শুভাশীষের বলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। লেগবিফোর হয়ে বিদায় নেন গুনারত্নে (১৩)। এই উইকেটের পরেই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল। ক্রিজে আছেন চান্দিমাল (২৭)। বিদায় নেওয়ার আগে এই জুটিতে আসে ৩৫ রান।
খেলার ধারাতেই ১০.৫ ওভারে এলবিডব্লুর আবেদন করেছিলেন মুস্তাফিজ। অনফিল্ড আম্পায়ার আউট দিলেও থারাঙ্গা রিভিউ নিলে বেঁচে যান।   কলম্বোর পি সারা ওভালে টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম কয়েক দিন ব্যাটিং বান্ধব পিচ থাকবে বলেই এমন সিদ্ধান্ত নেন রঙ্গনা হেরাথ। আর শুরু খেলতে নেমেই বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর ও শুভাশীষের বোলিংয়ে ধুঁকেছে লঙ্কান দুই ওপেনার। তাই প্রথম তিন ওভারে রান নেওয়ার ক্ষেত্রে সেভাবে কোনও ঝুঁকি নেয়নি স্বাগতিকরা।  তবে নবম ওভারে মুস্তাফিজের বলে টিকতে পারেননি ওপেনার করুনারত্নে।  
এবার গলের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য হাসেনি বাংলাদেশের।  কলম্বোতে এই টেস্টেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।  লঙ্কান দলে রয়েছে একটি পরিবর্তন।  বাদ পড়েছেন লাহিরু কুমারা। তার জায়গায় রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা।  বাংলাদেশ দলে রয়েছে চারটি পরিবর্তন।  ফিরেছেন ইমরুল, সাব্বির ও তাইজুল। আর টেস্ট অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।
আগের টেস্ট থেকে বাদ পড়েছেন তাসকিন ও মুমিনুল।  লিটন কুমার দাস চোট নিয়ে আগেই ছিটকে গেছেন আর মাহমুদউল্লাহ যে থাকছেন না তা আগেই নিশ্চিত ছিল।
/আরআই/এফআইআর/


সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান