আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মনোহর

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ১৩:২১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৩:৪৭

শশাঙ্ক মনোহর।

মাত্র মাস হয়েছিল আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন শশাঙ্ক মনোহরঅথচ হঠাৎ করেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানআইসিসির ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীনভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।  কিন্তু ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৬ সালের মে মাসে দুই বছরের মেয়াদে এই পদে আসীন হয়েছিলেন। আর দায়িত্ব নিয়েই ‘তিন মোড়ল’ তত্ত্বের বিলোপে কাজ করে আসছিলেন।  সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন।  আগামী আইসিসি সভাতেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। অথচ তার আগেই পদ থেকে সরে দাঁড়িয়ে বিস্ময়ের সৃষ্টি করেছেন তিনি।  এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে শুরু থেকেই মনোমালিন্য ছিল তার। 

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে দেওয়া চিঠিতে মনোহর লিখেছেন, ‘বোর্ডের সব কাজেই আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলোতে আমি পক্ষপাত থেকে দূরে ছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এই পদ আর ধরে রাখা সম্ভব নয়। তাই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।  এই সময়ে আমাকে সহযোগিতার জন্য আইসিসির সব পরিচালক, ম্যানেজমেন্ট ও স্টাফকে ধন্যবাদ জানাই। আমি আইসিসির সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ভারতের নামজাদা আইনজীবীও। প্রথম দফার পর ফের ২০১৫ সালে বিসিসিআই পদের প্রধান হিসেবে দায়িত্ব পান। সেই পদ থেকেও রহস্য সৃষ্টি করে পদত্যাগ করেছিলেন মনোহর।  

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম