মুশফিকের লক্ষ্য সিরিজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২১ মার্চ ২০১৭, ২১:১৭আপডেট : ২১ মার্চ ২০১৭, ২১:১৭

মুশফিকের লক্ষ্য সিরিজ জয় বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ৫০ ওভারের ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই তো এই সংস্করণেই মাশরাফিদের সাফল্য অন্য ফরম্যাটের চেয়ে বেশি।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় মাত্র চার ম্যাচে। বাকি ৩৩ ম্যাচে হারতে হয়েছে লাল-সবুজদের। একটিমাত্র ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।

পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স আশা জাগাচ্ছে বাংলাদেশকে। টেস্ট অধিনায়ক মুশফিকও আশাবাদী ওয়ানডে সিরিজে বাংলাদেশের জেতার ব্যাপারে।

তার বিশ্বাস শততম টেস্টের ফলাফল খেলোয়াড়দের ওয়ানডে সিরিজে আরও ভালো খেলতে সাহায্য করবে। মুশফিক বলেছেন, ‘শততম টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গত কয়েকটি সিরিজে আমরা প্রত্যাশিত ফল পাইনি। এ জন্যই এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের লক্ষ্য পরের সিরিজটা, বিশেষকরে ওয়ানডে সিরিজটি জেতা। আশা করি কয়েকদিনের বিশ্রামে সবাই প্রস্তুত হয়ে উঠবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম