মাশরাফি-তামিমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ০২:৩২আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০২:৫৭

মাশরাফি-তামিমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জেতার পর মুশফিক-সাকিবদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেস্টের পর তামিম ছুটি নিয়ে মুম্বাই চলে যাওয়ায় প্রধানমন্ত্রীর কথা হয়নি তার সঙ্গে। তবে ডাম্বুলায় ম্যাচ জেতানো শতকের ইনিংস খেলার পর এবার তামিমের সঙ্গেও কথা বললেন প্রধানমন্ত্রী।

শনিবার ডাম্বুলাতে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৯০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর ম্যাচ শেষে দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পাশাপাশি পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পুরস্কার বিতরণী মঞ্চের পাশে দাঁড়িয়েই তামিম-মাশরাফির সঙ্গে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর অভিনন্দন ক্রিকেটারদের ভালো খেলতে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন শনিবার ম্যাচসেরার পুরস্কার জেতা তামিম।

মাঠে দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে কথা বলছিলেন, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার শেষ টেস্ট ইনিংসের পর উনি আমার সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু কথা হয়নি। সাকিব, মাশরাফি ভাই ও মুশফিকের সঙ্গে কথা হয়েছিল, আজকে জয়ের পর উনি সভাপতিকে (নাজমুল হাসান) ফোন করে সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। উনার সঙ্গে কথা হয়েছে।’ কী কথা হলো, সেটাও জানালেন পরের কথায়, ‘উনি অভিনন্দন জানিয়েছেন আমাদের সবাইকে। এটা সত্যিই অন্যরকম অনুভূতির ব্যাপার। দেশের প্রধানমন্ত্রী যদি দলকে অভিবাদন জানান, তাহলে সত্যিই সেটা অনেক বড় প্রাপ্তি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম