মুস্তাফিজের অপেক্ষায় সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ২১:২৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২১:২৮

মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ কোচ টম মুডি এখন তাকিয়ে পরের ম্যাচের দিকে। তার আশা, আগামী বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তৃতীয় ম্যাচেই পাওয়া যাবে ‘কাটার মাস্টার’কে।

কয়েক দিন আগে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যম। তবে এ ধরনের খবরকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজ নিজেই। জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতির অপেক্ষায় আছেন তিনি।

হায়দরাবাদ সানরাইজার্স ও মুস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, শনিবার বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আইপিএলে মুস্তাফিজের খেলার অনুমোদন পাওয়ার খবর নিশ্চিত করেছেন। আপাতত অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় তিনি।

ভিসা পেলে আগামী মঙ্গলবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা হতে পারেন গতবার ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের আইপিএল জয়ের অন্যতম নায়ক। পরদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হায়দরাবাদের প্রথম ‘অ্যাওয়ে’ ম্যাচ। ওই ম্যাচে ‘দ্য ফিজ’কে পেতে আশাবাদী টম মুডি। রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে মুস্তাফিজ খেলতে পারবেন না জানিয়ে তিনি বলেছেন, ‘মুম্বাইয়ে মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা।’

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম