ডোপ পাপে নিষিদ্ধ হচ্ছেন আফগানিস্তানের শাহজাদ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৪:২৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৫:০০

মোহাম্মদ শাহজাদ আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের বিরুদ্ধে ডোপিংবিরোধী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসি। দুবাইয়ে গত ১৭ জানুয়ারি আইসিসি একাডেমিতে তার ডোপ টেস্ট করা হয়। সল্ট লেক সিটিতে ওয়াডার (বিশ্ব ডোপ বিরোধী এজেন্সি) অধিভুক্ত পরীক্ষাগারে তার ওই নমুনায় নিষিদ্ধ দ্রব্য ক্লেনবুটেরোলের উপস্থিতি পাওয়া গেছে।

ক্লেনবুটেরোল সাধারণত অ্যাজমার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে পেশি বাড়াতে এবং স্থুলতা কমাতেও এর ব্যবহার হয়ে থাকে। এর অবৈধ ব্যবহারে ওয়াডার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ চার বছর নিষিদ্ধ হতে পারেন আফগানিস্তানের শীর্ষ এ টি-টোয়েন্টি ব্যাটসম্যান। আর যদি প্রমাণ করতে পারেন তিনি ইচ্ছা করে এ ঔষধ সেবন করেননি, তবে সেই শাস্তিটা কমে দুই বছরের হতে পারে।

আইসিসির ডোপবিরোধী নীতি অনুযায়ী অভিযোগ আনার ১২ দিন পর শাহজাদ সাময়িক নিষিদ্ধ হবেন। অর্থাৎ ২৬ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আত্মপক্ষ অবলম্বন করার সুযোগ পাচ্ছেন শাহজাদ। এজন্য অভিযুক্ত হওয়ার পাঁচদিনের মধ্যে ‘বি’ নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করতে পারবেন শাহজাদ এবং এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য হাতে পাবেন ১২দিন।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে একটি শুনানির আয়োজন করা হবে। ওই শুনানির ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তার নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

আর ১৪ দিনের মধ্যে যদি এ অভিযোগের কোনও প্রতিক্রিয়া না জানান শাহজাদ, তাহলে বুঝতে হবে অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।

গত বছর আইসিসির সহযোগী ও অধিভুক্ত দলগুলোর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শাহজাদ। ৫৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ‘বিগ হিটার’এর খ্যাতি কুড়িয়ছিলেন এ আফগান ক্রিকেটার। সূত্র- ক্রিকইনফো, বিবিসি, ক্রিকবাজ

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান