স্টেইনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ২১:১১আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২১:২১

স্টেইনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা কাঁধের চোটে মাঠের বাইরে ডেল স্টেইন গত বছরের নভেম্বর থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতে তার না থাকাটা একরকম নিশ্চিতই ছিল। হলোও তা-ই, চ্যাম্পিয়নস ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষণা করা ১৫ সদস্যের দলে নেই এই পেসার। তিনি না থাকলেও ইংল্যান্ডের এই টুর্নামেন্টের স্কোয়াড দিয়ে ওয়ানডেতে ফিরেছেন মর্নে মরকেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান স্টেইন। এখন চলছে তার সেরে ওঠার প্রক্রিয়া। অভিজ্ঞ এই পেসারের না থাকা প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হলেও স্বস্তির খবর মরকেলের ফেরা। ২০১৬ সালের জুনের পর ওয়ানডে খেলা হয়নি এই পেসারের। টেস্টে ফিরে অবশ্য নিজের সেরাটা দেখিয়েছেন মরকেল।

চোট কাটিয়ে ফেরা এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক করে ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকায়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস। আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হামিশ আমলা, ফাফ দু প্লেসিস ও জেপি দুমিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে মরকেলের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে কাগিসো রাবাদাকে, আর স্পিন আক্রমণের দায়িত্ব থাকবে ইমরান তাহির ও কেশব মহারাজের ওপর।

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার মিশন শুরু ৩ জুন। নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়ারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকা দল :

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ দু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি দুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারলেন, আন্দিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কেশব মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বেহারদিন, মর্নে মরকেল।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের