সুয়ারেস গোল না পেলেও চিন্তিত নন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৭, ১৭:৩১আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৭:৩১

সুয়ারেস গোল না পেলেও চিন্তিত নন বার্সা কোচ নেইমার নিষিদ্ধ ছিলেন তিন ম্যাচ। বার্সেলোনার জয় পেতে অবশ্য সমস্যা হয়নি কোনও। দলের সেরা অস্ত্র লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে জয়রথ ছুটছে কাতালানদের। লা লিগার সবশেষ তিন ম্যাচে আর্জেন্টাইন খুদে জাদুকর করেছেন ৬ গোল। যদিও ‘এমএসএন’-এর বাকি জন লুই সুয়ারেস ছিলেন নিজের ছায়ায় বন্দি। টানা পাঁচ ম্যাচ গোলহীনভাবে কাটানো উরুগুইয়ান স্ট্রাইকারকে নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন কোচ লুই এনরিকে।

সেভিয়ার বিপক্ষে সবশেষ গোল পেয়েছিলেন সুয়ারেস। এরপর আর গোল নেই তার, যদিও ওসাসুনার বিপক্ষে বার্সার ৭-১ গোলের জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন সাবেক লিভারপুল স্ট্রাইকার। ‘গোলমেশিন’ সুয়ারেসের হঠাৎ গোলহীন হয়ে পড়ায় কথা উঠলেও সেটা আমলে নিচ্ছেন না এনরিকে। এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বির আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুয়ারেসের নিয়ে চিন্তিত নন তিনি, ‘আমি মোটেও চিন্তিত নই। কারণ দলে যেভাবে অবদান রাখছে ও (সুয়ারেস), সেটা শুধু গোল দিয়ে বিচার করা যাবে না। অ্যাসিস্ট এবং অন্য আরও অনেকভাবে দলে অবদান রেখে চলেছে ও।’

এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণভাগে এনরিকে পাচ্ছেন ‘এমএসএন’কে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন নেইমার। যদিও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার খেলা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। ইএসপিএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম