বিসিসিআইকে পাকিস্তানের আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৭, ১৪:০৫আপডেট : ০৪ মে ২০১৭, ১৪:০৫

বিসিসিআইকে পাকিস্তানের আইনি নোটিশ ২০১৪ সালে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছিল। সেখানে দুই দেশই ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়েছিল। কিন্তু চুক্তি শুধু কাগজেই থাকল। কারণ ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের পাকিস্তান সফর করার কথা ছিল, যেটা শেষ পর্যন্ত হয়নি। দুই বৈরী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিকট ভবিষ্যতে হবে বলেও মনে করছে না অনেকে। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) আইনি নোটিশ পাঠাল পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রমতে জানা গেছে, ভারত পাকিস্তানে খেলতে অপারগতা প্রকাশ করায় বিসিসিআই’র কাছে ৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তারা।

আইসিসির ডিসপিউট রিসলিউশন কমিটির শর্ত অনুযায়ী ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে ভারতকে। ইতিবাচক জবাব পেলে দুই বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় বসিয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা করা হবে। আর এ সমস্যার সমাধান ব্যর্থ হলে বিষয়টি শুনানি পর্যন্ত গড়াবে।

পিসিবি আরও নিশ্চিত করেছে ভবিষ্যত সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী ২০১৮ সালে ভারত সফর করবে না পাকিস্তান। কারণ চুক্তি অনুযায়ী সবার আগে পাকিস্তান সিরিজ আয়োজন করবে। গত বছরের ডিসেম্বরে দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে দিয়ে এ চুক্তি বাস্তবায়নের কথা ছিল। দুই দেশের পারস্পরিক সমঝোতায় নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান সিরিজ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু রাজি হয়নি বিসিসিআই। সূত্র- ক্রিকইনফো, ডন

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান