পাকিস্তানকে জবাব দিতে নেমে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৭, ১০:৫৩আপডেট : ১২ মে ২০১৭, ১০:৫৫

আজহারের সেঞ্চুরি উদযাপন প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৬ রানের জবাব দিতে নেমে শেষ এক ঘণ্টা খুব সাবধানে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি উইকেটও তারা হারাতে দেয়নি। দুই ওপেনার ক্রেইগ ব্রাদওয়েট ও কাইরন পাওয়েল ১১ ওভার ক্রিজে থেকে স্কোরবোর্ডে জমা করেছেন মাত্র ১৪ রান।

প্রথম দিনের মতো বৃহস্পতিবারও ঝলমলে ব্যাট করেছে পাকিস্তান। মিসবাহ উল হক ও সরফরাজ আহমেদের হাফসেঞ্চুরির আগে আজহার আলীর সেঞ্চুরি দ্বিতীয় দিনকে স্মরণীয় করে রেখেছে। তবে দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে হতাশ করেছে ব্যাটসম্যানরা। শেষ ৫ উইকেট তারা হারায় ৬৫ রানে।

আজহার ৮৫ রানে খেলতে নেমেছিলেন, আর ইউনিস খান ১০ রানে। দিনের শুরুতেই উইকেট হারান ইউনিস, ইনিংসকে সমৃদ্ধ করতে পারেননি তিনি। ৭৫ বল খেলে ১৮ রান করে আউট হন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

আজহার ২৬৬ বল খেলে ৭ চার ও ২ ছয়ে ১৪তম টেস্ট সেঞ্চুরি পান। তার ১২৭ রানের ইনিংস শেষ হয় রোস্টন চেজের কাছে বোল্ড হয়ে।

পরে মিসবাহ ও সরফরাজের পারফরম্যান্স পাকিস্তানকে তিনশর উপর স্কোর এনে দেয়। মিসবাহ ৫৯ ও সরফরাজ করেন ৫১ রান।

ক্যারিবীয়দের পক্ষে চেজ ৪ উইকেট নেন। তার চেয়ে একটি কম উইকেট পেয়েছেন জেসন হোল্ডার। স্বাগতিক অধিনায়ক তার তিন উইকেটের দুটিই পেয়েছেন এক ওভারেই।

দিন শেষে ব্যাটিং ক্রিজে ব্রাদওয়েট ৫ ও পাওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেট হাতে রেখে এখনও ৩৬২ রানে পিছিয়ে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম