পিসিবিকে আদালতে নেওয়ার হুমকি জামশেদের!

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৭, ১৯:৪১আপডেট : ১৮ মে ২০১৭, ১৯:৫৯

নাসির জামশেদ পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় মৌসুমে স্পটফিক্সিং ছিল আলোচিত ঘটনা। এ দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকজন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাসির জামশেদ। জামিনে থাকা এ ক্রিকেটার এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আদালতে নেওয়ার হুমকি দিলেন।

তার নামে কুৎসা রটানোয় পিসিবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জামশেদ। গত পিএসএলে কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে না খেললেও তদন্তে উঠে আসে তার নাম। তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। এছাড়া যুক্তরাজ্যের অপরাধ সংস্থা গ্রেফতারও করে তাকে। পরে জামিনে মুক্ত হন জাতীয় দলে উপেক্ষিত এ ওপেনার।

টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় জামশেদ পিসিবিকে চ্যালেঞ্জ করে জানান, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হোক। ২৭ বছর বয়সীর অভিযোগ, তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দিতে খেলোয়াড়দের জবরদস্তি করছে বোর্ড।

পিসিবির আচরণের বিরোধিতা করে জামশেদ বলেছেন, ‘পিসিবি আমার সঙ্গে অন্যায় করছে। তারা খেলোয়াড়দের প্ররোচিত করে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করছে। আমার নামে কুৎসা রটানো বন্ধ করুন। আমার বিরুদ্ধে প্রমাণ জনসম্মুখে আনার চ্যালেঞ্জ জানাচ্ছি পিসিবিকে। এসব কারণে আমার ব্যক্তিগত জীবন প্রভাবিত হচ্ছে। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমরা চাই এনিয়ে পিসিবি আদালতে হাজির হোক।’ সূত্র- ডন, ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম