কিউইদের হারানোর লক্ষ্যে টাইগারদের কঠোর অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২১:৪১আপডেট : ২২ মে ২০১৭, ২১:৪৬

ম্যালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল গত শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দেওয়ার পর একদিন বিশ্রাম পেয়েছিল বাংলাদেশ দল। রবিবার শুধু জিমে সময় কাটালেও সোমবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন এ তথ্য।

ম্যালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুশীলন করেছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকেও ব্যস্ত সময় কাটাতে হয়েছে ‘শিষ্য’দের নিয়ে।

চলছে নেট প্র্যাকটিস ত্রিদেশীয় সিরিজের আর একটাই ম্যাচ বাকি। আগামী বুধবার সেই ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও অবশ্য টুর্নামেন্টের শিরোপা জিততে পারবে না বাংলাদেশ। রবিবার আইরিশদের ১৯০ রানে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করেছে কিউইরা। তবে নিউজিল্যান্ডকে হারালে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা।

শিরোপা নিশ্চিত হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্ব দিচ্ছেন টুর্নামেন্টে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করা টম ল্যাথাম। আইরিশদের হারানোর পর তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা আরও ভালো খেলতে চাই। চ্যাম্পিয়নস ট্রফির কারণে এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য।’

কিউইদের হারানোর লক্ষ্যে অনুশীলনে মগ্ন টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। বুধবার তাই টাইগারদের সামনে ‘প্রতিশোধের মিশন’।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম