মোহামেডানের বিপক্ষে আবাহনীর দুরন্ত জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৮:০৮আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:২২

ম্যাচসেরা হয়েছেন সাকলাইন (ফাইল ফটো) সুপার লিগে দুর্দান্ত আরেকটি জয় পেয়ে গেল আবাহনী লিমিটেড। এবার তাদের শিকার মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে মাত্র ১০০ রানে গুটিয়ে দিয়ে মাত্র ১৫.৩ ওভারে ৫ উইকেটে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল। ৫ উইকেট হারিয়ে আবাহনী করেছে ১০৪ রান।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মোহামেডান। তবে সিদ্ধান্তটা অনুকূলে যায় আবাহনীর। তাদের স্পিন বিষে নীল হয়ে যায় মোহামেডানের ব্যাটিং লাইনআপ।

সাকলাইন সজীব দলীয় ষষ্ঠ ওভারে মোহামেডান অধিনায়ক শামসুর রহমান (২৩) ও রনি তালুকদারকে টানা বলে আউট করেন। নিজের পরের ওভারে এ বাঁহাতি অর্থোডক্স বোলার সৈকত আলীকে (১০) দাঁড়াতে দেননি।

মোহামেডানের উইকেট হারানোর মিছিল আরও বড় হয়েছে আবাহনীর বোলারদের কারণে। আবু জায়েদ তার টানা দুই ওভারে নেন ২ উইকেট। মাত্র ১৮ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় মোহামেডান। শেষ চার ব্যাটসম্যান ফিরেছেন মানান শর্মার স্পিন জাদুতে। ভারতীয় এ স্পিনার মাত্র ৬.৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। তার চেয়ে একটি কম উইকেট পেলেও দারুণ শুরুতে ম্যাচসেরা হয়েছেন সাকলাইন।

মাত্র ৩৩.৪ ওভার ছিল মোহামেডানের ইনিংসের স্থায়িত্ব।

লক্ষ্যে নেমে লিটন দাস ও সাদমান ইসলামের ব্যাটে সহজ জয়ের পথে এগোয় আবাহনী। যদিও ১২ রানের ব্যবধানে তাদের ৪ উইকেট নিয়ে ম্যাচে সাময়িক উত্তেজনা আনে মোহামেডান। যুবায়ের হোসেন ও শামসুর ২টি করে উইকেট নেন।

সাদমান ২৪ রানে অপরাজিত ছিলেন। আর ২২ বলে ৪টি চার ও ৫ ছয়ে ৫০ রানের ইনিংস খেলে জয়ের ভিত আগে গড়ে দিয়েছিলেন লিটন।

১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে আবাহনী। মোহামেডান সবার শেষে ১৪ পয়েন্ট নিয়ে।

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের