দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে নতুন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৭, ১৮:৩০আপডেট : ১২ জুন ২০১৭, ১৮:৩০

নতুন ইংল্যান্ডের অন্যতম সদস্য লিভিংস্টোন চ্যাম্পিয়নস ট্রফি শেষে ব্যস্ততার শেষ নেই ইংল্যান্ডের। জুনের শেষদিকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে তারা। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি পূর্ণাঙ্গ হোম সিরিজ। ব্যস্ত একটি মৌসুমের কথা মাথায় রেখে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

মঈন আলী, জেক বল, আদিল রশিদ, জো রুট ও বেন স্টোকসদের বিশ্রাম রাখা হয়েছে। তাদের পরিবর্তে দলে রাখা হয়েছে পাঁচ নবাগতকে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শতক হাঁকানোর পুরস্কার হিসেবে ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনকে ডাকা হয়েছে। দুবাইয়ে পঞ্চাশ ওভারের সিরিজে উত্তরের হয়ে দক্ষিণের বিপক্ষে তারকা খ্যাতি জুটানো লেগ স্পিনার ম্যাসন ক্রেন বড় দায়িত্ব পেয়ে গেলেন। টি-টোয়েন্টিতে নতুন মুখ হিসেবে জায়গা পাওয়া অন্য তিনজন হলেন- ডেভিড মালান, ক্রেইগ ওভারটন ও টম কারেন।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: এউইন মরগান (অধিনায়ক, জনি বেয়ারস্টো (প্রথম দুই ম্যাচের জন্য), স্যাম বিলিংস, জস বাটলার, ম্যাসন ক্রেন, টম কারেন, লিয়াম ডাউসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন (শেষ দুই ম্যাচের জন্য), লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, ডেভিড উইলি, মার্ক উড (প্রথম ম্যাচের জন্য)।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম