সবাই ভারত-ইংল্যান্ড ফাইনালই দেখতে চায়: কোহলি

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ১৬:১৫আপডেট : ১৩ জুন ২০১৭, ১৬:২৩

সবাই ভারত-ইংল্যান্ড ফাইনালই দেখতে চায়: কোহলি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল এখনও অনুষ্ঠিত হয়নি। তাই বলা যাচ্ছে না ফাইনালে কোন দুটি দল খেলবে। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, কে কে হচ্ছে ফাইনালের দুই প্রতিপক্ষ! তার মতে, ‘আসলে সবাই কিন্তু ভারত-ইংল্যান্ড ফাইনালই দেখতে চায়। দুই দলই যদি ভালো খেলে, তাহলে লোকজনের চাওয়াটাই কিন্তু সত্য হবে।’

যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানেই এমন মন্তব্য করেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক। যেখানে ভারতীয় দলের অনেকেই ছিলেন। তার কাছে আরও জানতে চাওয়া হয় কোন কোন দল যাবে ফাইনালে? তখন অবশ্য নিজের মত কৌশলেই দেন কোহলি, ‘আসলে যে কেউই হতে পারে। তবে আমরাই ফাইনালে যেতে চাইবো।’

তবে কোহলি ভালো খেলার পূর্বশর্ত হিসেবে দেখিয়েছেন অনুকূল আবহাওয়া। আবহাওয়া ভালো হলে ভালো ক্রিকেট খেলা হবেই, ‘আলো ঝলমলে আবহাওয়া পেলে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এরচেয়ে ভালো আর কিছুই নেই। কারণ সাদা বল এখনও সেভাবে সুইং করেনি। আর মেঘ এসে পড়লেই এখানে খেলার কন্ডিশন কিন্তু পাল্টে যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি ব্যাটিংয়ে যাই করেন না কেন এই কন্ডিশনকে আপনাকে মেনে নিতেই হবে। আর এখানে খেলার এটাই সবচেয়ে বড় সৌন্দর্য্য।’

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান