ভারতকে তুষ্ট করতে বাকিদের লভ্যাংশ কমিয়ে দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৭, ২০:২৯আপডেট : ২৩ জুন ২০১৭, ১৭:১৭

ভারতকে তুষ্ট করতে বাকিদের লভ্যাংশ কমিয়ে দিল আইসিসি

লভ্যাংশ ভাগাভাগি নিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছালো আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। লন্ডনে বার্ষিক সভায় আইসিসির দেওয়া নতুন মডেল বিসিসিআই মেনে নিয়েছে। তবে এখানেও বিসিসিআইকে তুষ্ট করেই মডেল পাস করতে হয়েছে। প্রস্তাবিত মডেলের তুলনায় ১০০ মিলিয়ন ডলার বেশি পাবে বিসিসিআই। বৃহস্পতিবারই আইসিসির বার্ষিক সভায় রাজস্ব ভাগের নতুন মডেলের অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন করে বিসিসিআই পাবে ৪০৫ মিলিয়ন ডলার। যা আগের মডেলের চেয়ে ১১২ মিলিয়ন বেশি!  তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি ছিল ৫৭০ মিলিয়ন।

এক্ষেত্রে বিসিসিআইকে বেশি দেওয়াতে লভ্যাংশের পাল্লা কমে গেছে বাকি সদস্য দেশগুলোর। ৮ দেশের ক্ষেত্রে যার পরিমাণ ৩২ মিলিয়ন। সহযোগীদের ক্ষেত্রে এর পরিমাণ ৪০ মিলিয়ন ডলার কমে গেছে।

মডেল অনুযায়ী, আগামী ২০১৬-২০২৩ চক্রে আইসিসির আয় ধরা হয়েছে ২.৭ বিলিয়ন ডলার। সব খরচ বাদ দিয়ে আইসিসির লাভ থাকে ১.৭৭৬ বিলিয়ন ডলার। এ থেকেই আইসিসির পূর্ণাঙ্গ সদস্যগুলো পাবে ১.৫৩৬ বিলিয়ন ডলার আর সহযোগীরা পাবে ২৪০ মিলিয়ন ডলার। এখান থেকেই ভারত ৪০৫ মিলিয়ন ও ইসিবি ১৩৯ মিলিয়ন ডলার পাবে। আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ পাবে ১২৮ মিলিয়ন করে। যেখানে ৪ মিলিয়ন করে কমে গেছে প্রত্যেক বোর্ডেরই। অবশ্য জিম্বাবুয়ের ক্ষেত্রে আগের মডেলে যা দেওয়া হয়েছিল সেই ৯৪ মিলিয়ন ডলারের কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ তারা আগের লভ্যাংশই পাবে।

এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, লভ্যাংশ ভাগাভাগির মডেলটির সঙ্গে নতুন গঠনতন্ত্রের কোনও সম্পর্কই রাখেনি আইসিসি। কারণ রাজস্ব ভাগাভাগির বিষয়টি আলাদাভাবে চূড়ান্ত করতে ভারতীয় ক্রিকেট বোর্ডই চাপ দিয়ে আসছিল আইসিসিকে। শুক্রবারই নতুন গঠনতন্ত্র নিয়ে ভোটাভুটিতে বসবে আইসিসি। ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম