পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের অধিনায়ক জয়াবর্ধনে!

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৭, ২২:১৩আপডেট : ৩০ জুন ২০১৭, ২২:১৫

মাহেলা জয়াবর্ধনে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরাতে সমর্থন দিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই অংশ হিসেবে আইসিসি আয়োজন করতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের যে ম্যাচগুলোতে ‘পাকিস্তান একাদশ’ মুখোমুখি হবে ‘বিশ্ব একাদশ’-এর। সেপ্টেম্বরের এই সিরিজে মাহেলা জয়াবর্ধনে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র।

দিন কয়েক আগে লন্ডনের আইসিসির বার্ষিক সভায় প্রস্তাব করা হয়েছিল পাকিস্তানের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। তারই অংশ হিসেবে বিশ্ব একাদশ নামে গড়া দলের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি। পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, লাহোরে ২১, ২৩ ও ২৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে পাকিস্তান একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন জয়াবর্ধনে।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ১৮০ রানের বিশাল জয়ের পর অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, ‘আশা করছি এই জয় পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্রিকেট খেলুড়ে বড় দলগুলো আসতে চাইবে পাকিস্তানে।’ ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসরের শিরোপা জেতার পর পাকিস্তান কোচ মিকি আর্থারও আশাবাদী পাকিস্তানে ক্রিকেট ফেরার ব্যাপারে।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর বড় কোনও দল সফর করেনি পাকিস্তান। জিম্বাবুয়েকে দিয়ে ২০১৫ সালে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও আগ্রহ দেখায়নি অন্য কোনও দল। তাই ২০০৯ সালের পর সংযুক্ত আরব আমিরাই হয়ে উঠেছে পাকিস্তানের ‘ঘরের মাঠ’।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম