সাঙ্গাকারা-মিসবাহ খেলবেন আফগানিস্তানের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৭, ২০:০১আপডেট : ০১ জুলাই ২০১৭, ২০:২৬

আন্তর্জাতিক ক্রিকেটে কুমার সাঙ্গাকারা ও মিসবাহ-উল-হক লর্ডসে মুখোমুখি হবে আফগানিস্তান-মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ১১ জুলাই ৫০ ওভারের এই ম্যাচে এমসিসির হয়ে খেলবেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক। তার সঙ্গে তারকাখচিত এমসিসির জার্সি গায়ে নামবেন কুমার সাঙ্গাকারা ও শিবনায়ারণ চন্দরপলের মতো ক্রিকেটাররা।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিসবাহ। তবে আবার ব্যাট হাতে তাকে দেখা যাবে আফগানিস্তানের বিপক্ষে লর্ডসের ম্যাচে। ফর্মে থাকা সাঙ্গাকারা ও চন্দরপলকেও দেখা যাবে তার সতীর্থ হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কাউন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন তারা।

এমসিসি একাদশকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দলে আরও রয়েছেন ইংলিশ অলরাউন্ডার সামিট প্যাটেল ও সাবেক উইকেটরক্ষক ক্রিস রিড। বোলিং লাইনআপ শক্তিশালী করতে যোগ দেবেন আয়ারল্যান্ডের টিম মুর্টাগ ও জর্জ ডকরেল। তাদের সঙ্গে থাকবেন সারের স্টুয়ার্ট মেকার ও ডারহাম পেসার ক্রিস রাশওর্থ।

দিন কয়েক আগে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান তাদের ইতিহাসের প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে লর্ডসে। ক্রিকবাজ

/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান