বোর্ড পরিচালক হিসেবে থাকতে চান বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১৯:০৫আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৯:০৭

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২০১৩ সালের ১০ অক্টোবর নির্বাচন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির।  গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির বর্তমান পরিচালক পর্ষদের মেয়াদ আছে তিন মাসের মতো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নির্বাচন যথাসময়েই হবে। তবে আর সভাপতি নয়, বোর্ড পরিচালক হিসেবে ক্রিকেটের সঙ্গে থাকতে আগ্রহী তিনি!

রবিবার এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘একদম মনের কথা বলছি। ক্রিকেট বা খেলাধুলা এমন একটা জায়গা যেখান থেকে দূরে থাকা ভীষণ কঠিন আমার জন্য। আজকেই আমার স্ত্রীকে বলছিলাম, যদি ক্রিকেট বোর্ডে থাকতে হয় তাহলে ডিরেক্টর হয়ে থাকাই ভালো। প্রেসিডেন্ট হয়ে থাকা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিসিবি, আইসিসি, এসিসি, চাকরি, রাজনীতি সব মিলিয়ে আমার ওপরে অনেক বেশি চাপ।’

তবে মাত্র তিন মাস সময় থাকলেও নির্বাচন নিয়ে বিসিবি কর্মকর্তাদের তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না। অবশ্য আদালতের একটি রায়ের কারণে এই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ প্রসঙ্গে বিসিবি সভাপতির মন্তব্য, ‘নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়ে হবে। আগেও হতে পারে। দেরিতে হওয়ার কোনও সুযোগ নেই। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা ইজিএম, এজিএম কিছুই করতে পারছি না। আগের গঠনতন্ত্র অনুযায়ী আমরা নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের আইনজীবী তা করতে নিষেধ করেছেন।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম