সমাধান খুঁজতে ম্যারাথন বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৭, ১৩:৫৫আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৩:৫৮

 সমাধান খুঁজতে ম্যারাথন বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ দেনা-পাওনা নিয়ে অনেক জল ঘোলাই হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। শেষ পর্যন্ত বিজ্ঞাপন দাতাদের চাপটাও টের পাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তাই সমাধানে পৌঁছাতেই মঙ্গলবার ম্যারাথন সভায় বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। দ্রুত সমাধানে পৌঁছাতেই এ সভায় মিলিত হন দুই সংস্থার প্রধান নির্বাহী। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে জেমস সাদারল্যান্ড ও এসিএর পক্ষে অ্যালিস্টেয়ার নিকোলসন। তবে প্রায় চার ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হলেও আশানুরূপ কোনও কিছু শোনা যায়নি।

দেনা-পাওনা নিয়ে ক্রিকেটাররা একভাবে ধর্মঘটেই রয়েছে। আর এনিয়ে যার যার অবস্থান থেকে উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত বিজ্ঞাপনী সংস্থাগুলো। বর্তমানে ছেলেদের দলে বিজ্ঞাপনী কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর কারণ অচলাবস্থা নিরসন না হওয়া পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না কেউই! টেস্ট দলের জন্য ম্যাগেলান আগ্রহী হলেও দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত কাগজে সই করতে রাজি নয় তারা। তবে বর্তমানে পরিস্থিতি আরও জটিল হওয়াতে ক্রিকেট অস্ট্রেলিয়া সমাধানের পথই খুঁজতে চাইছে এখন।

এদিকে ক্রিকেটাররা বেকার থাকলেও তাদের পকেট যাতে ফাঁকা না থাকে সেজন্য ব্যবস্থা নিচ্ছে এসিএ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন তাদের ফান্ডিং করতে প্রস্তুত আছে। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি না থাকলেও বেকার বসে থাকবে না স্মিথ-ওয়ার্নাররা! কিন্তু মঙ্গলবারের বৈঠকের পর হয়তো ইতিবাচক কিছুই শোনা যাবে সামনে। কিন্তু কতদিন লাগে সেটাই এখন দেখার বিষয়।–ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম