ত্রিনবাগোর জার্সিতে মিরাজের প্রথম অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ২০:১৫আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২০:১৬

বোলিং অনুশীলন করছেন মিরাজ মেহেদী হাসান মিরাজের জন্য এটা নতুন অভিজ্ঞতা। গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনও বিদেশের কোনও ঘরোয়া টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হয়নি তার। তাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। 

সোমবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছেন টাইগারদের নতুন তারকা। এরপর অফিশিয়াল ফেসবুক পেজে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার সতীর্থদের সঙ্গে অনুশীলনে।’

বলিউড তারকা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন হাশিম আমলা, ব্রেন্ডন ম্যাককালাম, কলিন মুনরো, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিনকে।

সিপিএলে ত্রিনবাগোর প্রথম প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টারস। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৫ আগস্ট সকালে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে এলে সিপিএলে বড় জোর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মিরাজ। তবে অস্ট্রেলিয়া সফর বাতিল করলে পুরো টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবেন এই অফস্পিনিং অলরাউন্ডার।   

/আরআই/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম