জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ১০:২৪আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১১:৫২

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান! গত জুনে আইসিসির টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। এবার তারা প্রথমবার টেস্ট খেলার স্বাদ পেতে কাজ শুরু করেছে। এ বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারাই আয়োজন করতে চায় প্রথম টেস্ট।

এ সিরিজ একটি টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই বা তিন টি-টোয়েন্টির হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। নিজ দেশে ক্রিকেট ম্যাচ আয়োজন করার মতো অবস্থা নেই আফগানিস্তানের। ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এ সিরিজ।

আফগানিস্তানের প্রস্তাবে ই-মেইলে ইতিবাচক সাড়া দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে তিন দলের সিরিজ হবে। আফগানিস্তানে খেলা শেষে বাংলাদেশে সফর করতে চায় জিম্বাবুয়ে। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম