মুশফিকদের জয় মাঠে বসে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৩:৪৪আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৩:৪৪

জয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের খেলা দেখতে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছিল। ইনিংসের ৭০তম ওভারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বক্সে ঢোকেন। 

তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হতেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। শেখ হাসিনাও ছিলেন উচ্ছ্বসিত। বাংলাদেশের পতাকা হাতে এ ঐতিহাসিক জয় উদযাপন করেন তিনি। ফোনে তাকে কারও সঙ্গে আনন্দটা ভাগাভাগিও করতে দেখা গেছে।

সরাসরি সম্প্রচারে টেলিভিশন স্ক্রিনে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। বাংলাদেশ তার পরেই ওভারেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় নিশ্চিত করে। ২০ রানের এই জয়ে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

অস্ট্রেলিয়া দলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকায় প্রধানমন্ত্রী আসছে, তাই বাড়তি আর কোনও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে প্রধানমন্ত্রীর মাঠে ছুটে যাওয়ার ঘটনা নতুন নয়। তিনি এর আগেও অনেকবার মাঠে ছুটে গিয়ে টাইগারদের উৎসাহ জানিয়েছেন। ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দন জানান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম