ওয়ার্নারের উইকেট মোস্তাফিজের কাছে ‘স্পেশাল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৬

ওয়ার্নারকে ফেরানোর পর সতীর্থদের অভিনন্দনে সিক্ত মোস্তাফিজ সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে বাংলাদেশের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসমস্যানকে আউট করতে অনেক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় দিনে সফল না হলেও তৃতীয় দিনের শেষ সেশনে ওয়ার্নারকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি এনে দেওয়ার কৃতিত্ব তারই।

মঙ্গলবার দ্বিতীয় দিনে ৫২ রানে ‘জীবন’ পাওয়া ওয়ার্নার থেমেছেন ১২৩ রানে, ফিরেছেন সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ মোস্তাফিজের বলে। আইপিএলে নিজের দলের অধিনায়কের উইকেট নিয়ে মোস্তাফিজ উচ্ছ্বসিত। নিজেই জানালেন, এই উইকেট তার কাছে ‘স্পেশাল’।

সংবাদ সম্মেলন শেষে ড্রেসিং রুমে ফেরার পথে ‘কাটার মাস্টার’ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওয়ার্নারের জন্য আমার বিশেষ পরিকল্পনা ছিল। তাকে আমি পরিকল্পনা করেই আউট করেছি।’ অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ককে ফিরিয়ে দিয়ে মোস্তাফিজ দারুণ খুশি, ‘এটা অবশ্যই আমার ক্যারিয়ারের স্পেশাল উইকেট।’

মোস্তাফিজের ‘স্পেশাল’ উইকেটে ইমরুল কায়েসেরও বড় অবদান। একটু খাটো লেন্থের বল লেগ গালির ওপর দিয়ে তুলে দিতে চেয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ইমরুলের তৎপরতায় পারেননি। তৃতীয় প্রচেষ্টায় বল তালুবন্দি করেন ইমরুল, আর মোস্তাফিজও পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেট। ওয়ার্নারের বিদায়ের পর বাংলাদেশও ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম টেস্টে।

ঢাকায় উইকেটশূন্য থাকলেও চট্টগ্রামে মোস্তাফিজ সফল। এ পর্যন্ত ২০ ওভার বল করে ৮৪ রানের বিনিময়ে তার শিকার তিনটি, যার মধ্যে আছে ওয়ার্নারের ‘স্পেশাল’ উইকেট।  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম