রাজশাহী কিংসে মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৪

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্যাটাগরিতে সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড় ছিলেন মোস্তাফিজুর রহমান। শনিবার প্লেয়ার্স ড্রাফট ভাগ্য এই পেসারকে কোন দলে নিয়ে যায়, সেটাই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যে ‘লটারি’ ভাগ্যে সফল রাজশাহী কিংস। মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজি।

শনিবার স্থানীয় এক হোটেলে খেলোয়াড়দের নিলাম বা প্লেয়ার্স ড্রাফট হয়েছে। সেখানে প্রথম ডাকে দল ‍খুঁজে পেয়েছেন মোস্তাফিজ। লটারিতে সবার আগে রাজশাহী কিংস খেলোয়াড় ডাকার সুযোগ পায়। প্রথম সুযোগটি কাজে লাগিয়ে তারা মোস্তাফিজকে দলে ভেড়িয়েছে। শুরুতে আইকন হিসেবেই ছিলেন তরুণ এই পেসার। কিন্তু বরিশাল বুলস বাদ পড়ায় ‘এ’ প্লাস ক্যাটাগরিতে তাকে ড্রাফটে রাখে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের গত আসরে ইনজুরির কারণে খেলা হয়নি ‘কাটার মাস্টারের’। এরপরও ঢাকা ডায়নামাইটসের তাঁবুর নিচেই ছিলেন এই তরুণ পেসার।

শনিবার প্রথম ডাকে মোস্তাফিজকে ৪৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস। মুশফিকের নেতৃত্বে এবারের আসরে খেলবেন তিনি। প্রথম ডাকে ড্রাফট থেকে ঢাকা ডায়নামাইটস নিয়েছে পেসার আবু হায়দার রনিকে। এছাড়া খুলনা নিয়েছে নাজমুল হোসনে শান্তকে, রংপুর নিয়েছে শাহরিয়ার নাফীসকে, কুমিল্লা নিয়েছে আল-আমিন হোসেনকে আর চিটাগং ভাইকিংস নিয়েছে সানজামুল ইসলামকে।

ইতিমধ্যে দলগুলো চার জন করে দেশি খেলোয়াড় ড্রাফটের বাইরের থেকে নিয়ে রেখেছে। বাইলজের নিয়ম অনুযায়ী কমপক্ষে আরও ৭ দেশি ক্রিকেটারকে ড্রাফট থেকে সংগ্রহ করতে হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম