আইসিসির অনুমোদনের অপেক্ষায় প্রথম চারদিনের টেস্ট!

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪

আইসিসির অনুমোদনের অপেক্ষায় প্রথম চারদিনের টেস্ট! দিন বদলের নতুন সুর বেজেছে টেস্ট ক্রিকেটে। পাঁচদিন নয়, শুরু হতে যাচ্ছে চারদিনের টেস্ট। অগ্রদূত দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের বক্সিং ডে টেস্ট আয়োজন করবে তারা। এখন কেবল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অনুমোদন দিলেই এটি পাবে টেস্টের মর্যাদা।

ভারতের বিপক্ষে দেশের মাটিতে চার টেস্টের একটি বাদ পড়ায় দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি থেকে। অবশ্য আরও একটি ম্যাচ যুক্ত হয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছে ছয় ম্যাচের। এছাড়া দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি।

ভারত সিরিজ নতুন বছরে শুরু হওয়ায় দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়েকে। ২৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জে’স পার্কে ম্যাচটি হবে ফ্লাডলাইটের আলোয়, মানে দিবারাত্রির। এখন শুধু অপেক্ষা, আইসিসি একে আনুষ্ঠানিক টেস্টের মর্যাদা দেয় কি না!

গত এক দশকে চার দিনের টেস্ট নিয়ে আলোচনা করছে আইসিসি। এ বছরের শুরুতে এনিয়ে জোর আলোচনা হয়েছিল। সফরকে ছোট করে আরও বেশি ম্যাচের আয়োজন করাই টেস্টকে সংক্ষিপ্ত করার অন্যতম কারণ মনে করা হচ্ছে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান