এলগারকে ডাবল সেঞ্চুরি করতে দেননি মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২

এলগার আক্ষেপ নিয়ে আউট হলেন দক্ষিণ আফ্রিকায় টস হেরে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত একটুও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাদের জন্য অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে বাংলাদেশি বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ডিন এলগার। অবশ্য আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ৩০ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যানকে। মাত্র ১ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারলেন না এলগার। এইডেন মারক্রাম ও হাশিম আমলার সঙ্গে তার শক্ত জুটিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গড়েছে ৩ উইকেটে ৪৪৫ রান।

প্রথম দিন এলগারের সঙ্গে মারক্রামের ১৯৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা। অভিষেক টেস্টে ৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন মারক্রাম, রান আউট হন তিনি। তারই মতো দ্বিতীয় দিন আক্ষেপে পুড়েছেন এলগারও। মোস্তাফিজুর রহমানের বাউন্সে দুর্বল পুল শটে মিড উইকেটে তিনি মুমিনুল হকের হাতে ধরা পড়েন। তখন রাজ্যের আফসোসই হয়তো জেকে বসেছিল এলগারের মনে। ১৯৯ রানে আউট হন তিনি ৩৮৮ বল খেলে। তার মতো এমন আক্ষেপে এর আগে পুড়েছেন ৯ জন- মুদাচ্ছের নজর, মোহাম্মদ আজহারউদ্দিন, ম্যাথু এলিয়ট, সনাৎ জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ, এন্ডি ফ্লাওয়ার, ইউনিস খান, ইয়ান বেল, কুমার সাঙ্গাকারা, স্টিভ স্মিথ ও লোকেশ রাহুল।  

এর আগে এলগারের সঙ্গে শক্ত জুটি গড়তে দুইশতাধিক রান যোগ করেন আমলা। ৬৮ রানে শুক্রবার মাঠে নামেন তিনি। প্রথম সেশনের পুরোটা সময় এলগারের সঙ্গে দাপট দেখান এ ডানহাতি ব্যাটসম্যান। পেয়ে যান ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। দেশের সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় গ্রায়েম স্মিথকে আমলা স্পর্শ করেন ১৪৩ বল খেলে। এখন কেবল তার সামনে জ্যাক ক্যালিস (৪৫)।

তবে দ্বিতীয় সেশনে এসে শফিউল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন আমলা। তার ১৩৭ রানের ইনিংস ছিল ২০০ বলের, ১৭ চার ও ১ ছয়ে সাজানো। দ্বিতীয় দিন প্রথম উইকেট হিসেবে আউট হওয়ার আগে এলগারের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন আমলা।

এর আগেই ১২৮ রানে দ্বিতীয় দিন খেলতে নেমে এলগার ক্যারিয়ার সেরা রান করেন। গত মার্চে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে গেলেন, কিন্তু হলো না প্রথম ডাবল সেঞ্চুরি।

প্রথম টেস্টের শুরুর দিনটা চওড়া হাসি নিয়েই শেষ করেছিল স্বাগতিকরা। আর বাংলাদেশকে ডুবতে হয় হতাশায়। এলগারের সেঞ্চুরি ও এইডেন মারক্রামের (৯৭) ১৯৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর এলগারের সঙ্গে আমলার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯৮ রানে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম